‘বঙ্গে কোনও ধর্ষক-খুনি থাকবে না, সব বাংলাদেশ ভাগো’, পঞ্চম এনকাউন্টারের পরই হুঁশিয়ারি শুভেন্দুর
West Bengal 15 Nov 2026, 07:56 PM

‘বঙ্গে কোনও ধর্ষক-খুনি থাকবে না, সব বাংলাদেশ ভাগো’, পঞ্চম এনকাউন্টারের পরই হুঁশিয়ারি শুভেন্দুর

S
Sangbad Pratidin
@sangbadpratidin
বদলের বাংলায় ফের এনকাউন্টার। খতম শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলির ঘটনায় ধৃত রতন শেখ। রবিবারই তাঁর গ্রেপ্তারির খবর সামনে আসে। তার কয়েকঘণ্টার মধ্যেই এনকাউন্টারের খবর। এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, পুলিশকে গুলি করলে পুলিশ কী বাতাসা খাওয়াবে! শুধু তাই নয়, বাংলায় ধর্ষক, খুনিদের যে কোনও জাগয়া নেই, তাও এদিন ফের একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত নেওয়ার পুলিশ অনস্পট নেবে।
বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে। গত ৬ মাসে কার্যত তা কাজে করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। পালাবদলের পর এই নিয়ে ৫ টি এনকাউন্টারের ঘটনা ঘটল বাংলায়।
ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, রতন শেখ নামে কুখ্যাত এক দুষ্কৃতী শান্তিনিকেতনের লাইক বাজারে রয়েছে। তাকে ধরতে সাদা পোশাকে বাইকে চেপে প্রান্তিক আউট পোস্ট থেকে সেখানে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান রতন। গুলি লাগে ওই পুলিশকর্মীর পায়ে। কার্যত গুরুতর অবস্থায় প্রথমে জখম ওই কনস্টেবলকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতে ওই কনস্টেবলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।”
তার ২৪ ঘণ্টা পেরনোর আগেই রবিবার দুপুরে গ্রেপ্তার করা হয় রতন শেখকে। কয়েকঘণ্টার ব্যবধানে এনকাউন্টার। পুলিশের গুলিতে খতম রতন। শোনা যাচ্ছে, নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাঁটার কাছে ঘটেছে ঘটনাটি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” উল্লেখ্য, বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে। গত ৬ মাসে কার্যত তা কাজে করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। পালাবদলের পর এই নিয়ে ৫ টি এনকাউন্টারের ঘটনা ঘটল বাংলায়।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation