ইনস্টাগ্রামের দুর্দান্ত ফিচার এবার হোয়াটসঅ্যাপেও! না জানলে মজাটাই মাটি
West Bengal 15 Nov 2026, 05:56 PM

ইনস্টাগ্রামের দুর্দান্ত ফিচার এবার হোয়াটসঅ্যাপেও! না জানলে মজাটাই মাটি

S
Sangbad Pratidin
@sangbadpratidin
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ এক ফিচার আনতে চলেছে সংস্থা। যার নাম ‘Zaps’ (জ্যাপস)। যা অনেকটা ইনস্টাগ্রামের ইনস্ট্যান্টস-এর মতো। এর মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরকে এমন ছবি ও ভিডিও পাঠাতে পারবেন, যা একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে। ব্যাপারটা ঠিক কী? চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
হোয়াটসঅ্যাপের জ্যাপসের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে WABetaInfo। গুগল প্লে স্টোরে থাকা হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ এটি খুঁজে পাওয়া গিয়েছে। ইনস্টাগ্রামের ‘Instants’-এর মতোই, হোয়াটসঅ্যাপের নতুন ‘ইনস্ট্যান্ট ক্যামেরা’ ব্যবহার করে ব্যবহারকারীরা ছবি ও ছোট ভিডিও রেকর্ড করতে পারবেন। মুহূর্তে তা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এই ছোট ভিডিওগুলোর দৈর্ঘ্য কত হবে তা এখনও জানা যায়নি, তবে ইনস্টাগ্রামের ‘Instants’-এ প্রায় ৬ সেকেন্ডের ভিডিও শেয়ার করা যায়। সাধারণ হোয়াটসঅ্যাপ ছবি বা ভিডিওর সঙ্গে ‘Zaps’-এর প্রধান পার্থক্য হল, ‘Zaps’-এর মাধ্যমে পাঠানো ছবি বা ভিডিও প্রাপক একবার দেখে ফেলার পর তা নিজেই মুছে যাবে।
জানা গিয়েছে, ইনস্টাগ্রামের চ্যাট সেকশনে যেমন ‘ইনস্ট্যান্টস’-এর জন্য আলাদা একটি বিভাগ রয়েছে, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তা নাও হতে পারে। হয়তো সরাসরি চ্যাটের ভিতরেই এটি দেখা যাবে। তবে সংস্থা সূত্রে খবর, এতে স্প্যামিংয়েরও কোনও ভয় নেই। যদি কেউ একসঙ্গে বেশ কয়েকটি ‘জ্যাপস’ পাঠান, তবে হোয়াটসঅ্যাপ সেগুলোকে একটি বার্তার ভেতরেই গুচ্ছ আকারে দেখাতে পারে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে এখনও রয়েছে এমন এক ফিচার যাতে যে কোনও ভিডিও বা ছবি একবার দেখার পরই মুছে যায়। সেক্ষেত্রে শুধু পাঠানোর সময় ওয়ান টাইম করে তা পাঠাতে হয়। নয়া এই ফিচার চালু হলে সেই ঝক্কিও আর থাকবে না।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation