West Bengal
14 Nov 2026, 07:17 PM
দত্তপুকুরের মঞ্চে ‘অরিজিৎ সিং’, ছবি তুলতে কাছে যাওয়ার মরিয়া চেষ্টা দর্শকদের, তারপর…
S
Sangbad Pratidin
@sangbadpratidin
অরিজিৎ সিং-নামটাই যথেষ্ট! আর যদি আচমকা নজরে পড়ে যান তিনি? তাহলে তো ভিমরি খাওয়ারই কথা। দিন কয়েক আগে ঠিক তেমনটাই হয়েছে দত্তপুকুরের বাসিন্দাদের সঙ্গে। আচমকা দেখলেন মঞ্চে এক যুবক, ঝাঁকড়া চুল, চোখে চশমা, হালকা দাড়ি-একেবারে অরিজিৎ সিং। কাছে যেতেই ভ্রম কাটল। না তিনি সুরের রাজা অরিজিৎ নন, তবে দেখতে যেন হুবহু তিনিই। কেউ তাঁর ছবি তুললেন, কেউ আবার সেলফি তুলে রাখলেন। আসলের সঙ্গে আদৌ ছবি তোলা সম্ভব হবে কি না, কে জানে! তাই নকলই থাক গ্যালারি জুড়ে।
ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে এক যুবক, ঠিক যেন অরিজিৎ সিং। স্বাভাবিকভাবেই সকলে তাঁর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভুল ভাঙে কয়েক মুহূর্তেই। কারণ, মঞ্চের ওই যুবক আদৌ অরিজিৎ নন। তাহলে কে তিনি? জানা যায়, উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের থলতিথার বাসিন্দা ওই যুবকের নাম প্রদীপ্ত ঘোষ। তিনি পেশায় টোল ট্যাক্সের কর্মী। তবে সুরের জগতেও যোগ রয়েছে তাঁর।
দত্তপুকুরের মঞ্চে দর্শকদের গান শোনান তিনি। হাবভাবও যেন ঠিক সুরের জাদুকর। নকল হলেও তাঁকে সামনে দেখে আবেগে ভেসে যান অনেকেই। ছবি তোলার রীতিমতো হিড়িক পড়ে যায়। সোশাল মিডিয়ায় ভাইরাল নকল অরিজিতের ভিডিও।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
7
Comments (0)