West Bengal
11 Nov 2026, 10:55 AM
ভাইফোঁটার সকালে মর্মান্তিক দুর্ঘটনা মাথাভাঙায়, ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না ৩ বন্ধুর
S
Sangbad Pratidin
@sangbadpratidin
ঠাকুর দেখে বাইকে করে ফিরছিল তিন বন্ধু। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ওই বাইকের। ছিটকে পড়ে প্রাণ গেল তিন বন্ধুরই। ভাইফোঁটার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। ঘটনা জানাজানি হতে শোকের ছায়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনের নাম শুভজিৎ সরকার, সঞ্জয় রবিদাস, নীলাদ্রিশেখর রায়। তিন যুবকের বয়স ২৫-২৬ এর মধ্যে। শুভজিৎ ও নীলাদ্রি বাড়ি ৯ এবং ১০ নং ওয়ার্ড এলাকায় এবং সঞ্জয়ের বাড়ি দক্ষিণ পচাগর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজো উপলক্ষ্যে মঙ্গলবার রাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিন বন্ধু। জেলারই ধুপগুড়ি এলাকায় তাঁরা গিয়েছিলেন।
এদিন সকালে মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়ক ধরে বাইক চালিয়ে বাইক চালিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। মাথাভাঙা ১ নং ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। উলটোদিক থেকে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ওই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল, যে তিন যুবক দূরে ছিটকে যায়। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে যায়। ওই তিন যুবক ও পিকভ্যান চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়, ওই তিন বন্ধুই প্রাণ হারিয়েছেন। পিকভ্যান চালক হাসপাতালে ভর্তি।
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও তুবড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। দুঃসংবাদ জানানো হয় মৃতদের বাড়িতে। কীভাবে এই দুর্ঘটনা? প্রবল গতিতে চলার জন্যই কি মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়নি? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
5
Comments (0)