সোমেই হাওয়াবদল, ভাইফোঁটায় বাদ সাধবে বৃষ্টি?
West Bengal 09 Nov 2026, 11:21 AM

সোমেই হাওয়াবদল, ভাইফোঁটায় বাদ সাধবে বৃষ্টি?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা, সে পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মতোই সোমবার থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এদিকে আবার বুধবার ভাইফোঁটা। তাই প্রশ্ন একটাই, তবে কি ভাইফোঁটার আয়োজনে বাদ সাধবে বৃষ্টি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আগামী কয়েকদিন বাড়তে পারে তাপমাত্রাও। কারণ, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার ফলে কলকাতা-সহ সংলগ্ন কিছু এলাকায় অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৬ শতাংশ। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। এদিন কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা থাকবে।
সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কমবে বৃষ্টির সম্ভাবনা। আবার উত্তরবঙ্গ সোমবার বৃষ্টিতে ভিজতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি বৃষ্টিতে ভিজতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। কমবে বৃষ্টি। কমতে পারে তাপমাত্রাও।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation