‘শোলে’র দৃশ্য নন্দীগ্রামে! পছন্দের পাত্রীকে কাছে পেতে মোবাইল টাওয়ারের টঙে ‘বিয়ে পাগলা’, তারপর…
West Bengal 08 Nov 2026, 04:26 PM

‘শোলে’র দৃশ্য নন্দীগ্রামে! পছন্দের পাত্রীকে কাছে পেতে মোবাইল টাওয়ারের টঙে ‘বিয়ে পাগলা’, তারপর…

S
Sangbad Pratidin
@sangbadpratidin
এ যেন সেই ‘শোলে’ সিনেমার বিখ্যাত দৃশ্য। হেমা মালিনী (বাসন্তী)কে বিয়েতে রাজি করানোর জন্য জলের ট্যাঙ্কের উপর চড়ে বসেছিলেন ধর্মেন্দ্র (বীরু)। নীচে ভিড় করেছিলেন গ্রামের সাধারণ মানুষ। তবে এখানে জলের ট্যাঙ্কের বদলে মোবাইল টাওয়ার। সেখানেই তরুণীকে বিয়ের দাবিতে চড়ে বসলেন নাছোড় যুবক। ‘বিয়ে পাগলা’ এই যুবককে নামাতে চলল অনুরোধ, কাতর মিনতি। নীচে দাঁড়িয়ে পুলিশ ও দমকল আধিকারিকরাও ওই যুবককে নেমে আসার জন্য অনুরোধ করেছে। কালীপুজোর দিন সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।
নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দিলীপ মণ্ডলের ছেলে শোভন মণ্ডল। এলাকারই একটি মেয়েকে সে পছন্দ করে, বিয়ে করতে চায়। এদিকে মেয়েটি সম্ভবত তাঁর এই প্রস্তাব নাকচ করেছে। পছন্দের মানুষকে বিয়ে করার জন্য নাছোড় হয়ে ওঠে সোনাচূড়ার যুবক। শেষপর্যন্ত বিয়ের দাবিতে সোনাচূড়া বাজারে থাকা একটি মোবাইল টাওয়ারের ওপরে উঠে পড়ে।
এদিন সকালে বাজার এলাকায় সাধারণ মানুষজন, ব্যবসায়ীরা নিত্যদিনের মতোই জড়ো হয়েছিলেন। সেসময় তাঁদের নজরে আসে টাওয়ারে উপরে উঠে রয়েছে ওই যুবক। সেই দেখেই চাঞ্চল্য ছড়ায়। তাঁকে নেমে আসার জন্য বারবার অনুরোধ, বকাঝকা করা হয়। কিন্তু কোনও কিছুই কানে তোলেননি শোভন। কালীপুজোর দিনে কেনাকাটার জন্য সাধারণ মানুষজন ভিড় করেছে বাজার এলাকায়। ঘটনা দেখে ক্রমে ভিড় বাড়তে থাকে।
খবর দেওয়া হয় থানায়। কিছু সময় পরে পুলিশ ও দমকম কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের পক্ষ থেকেও তাঁকে নীচে নেমে আসার কথা বলা হয়। কিন্তু সেই কথাও শোনা হয়নি। যুবকের গো, পছন্দের মেয়ে বিয়েতে রাজি না হওয়া পর্যন্ত টাওয়ার থেকে নামবেন না। সকাল থেকে বেলা গড়িয়ে গেলেও তাঁকে টাওয়ারের উপর থেকে নামানো সম্ভব হয়নি।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation