West Bengal
02 Nov 2026, 04:16 PM
প্যারিস নয়, হানিমুনে দার্জিলিঙের এই হোটেলে ছিলেন শাহরুখ-গৌরী, থাকার খরচ জানেন?
S
Sangbad Pratidin
@sangbadpratidin
প্রায় ৩৫ বছর আগের কথা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর। বিয়ে করেন শাহরুখ-গৌরী। তখন অবশ্য শাহরুখ আজকের মতো ‘কিং খান’ হয়ে ওঠেননি। সাদামাটা ছেলেটির প্রেমে পড়ে বিয়ে করেছিলেন গৌরী। মধুচন্দ্রিমায় ব্যয়বহুল কোনও জায়গায় যাওয়ার টাকা ছিল না শাহরুখের। তবে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্ত্রীকে প্যারিস নিয়ে যাবেন। নববিবাহিত স্ত্রীকে মধুচন্দ্রিমায় নিয়ে যাওয়ার জন্য ছক কষেন শাহরুখ। সেই সময় ‘রাজু বন গায়া জেন্টলম্যান’ ছবির গানের শুটিং চলছিল দার্জিলিঙে। নববিবাহিত স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন শৈলশহরে। মজা করে স্ত্রীকে বলেন প্যারিসেই এসেছেন। সেখানে যে হোটেলে রাত কাটিয়েছিলেন দু’জনে। এই হোটেল আজও জনপ্রিয়তার শিখরে। চাইলে এই হোটেলে গিয়ে থাকতে পারেন আপনিও।
দার্জিলিঙে মধুচন্দ্রিমায় শাহরুখ-গৌরী। ছবি: সংগৃহীত
দার্জিলিঙের ‘দ্য় এলগিন’ হোটেলে ছিলেন তাঁরা। ১৮৮৭ সালে তৈরি এই বাড়িটি কোচবিহারের মহারাজার মালিকানাধীন। বর্তমানে অবশ্য হেরিটেজের তকমা পেয়েছে হোটেলটি। আজও যেন সেই পুরনো দিনের ইতিহাসের সাক্ষী হোটেলটি।
মধুচন্দ্রিমায় এই হোটেলেই ছিলেন শাহরুখ-গৌরী
কাঠের মেঝে, পুরনো দিনের আসবাবপত্র, অন্দরসজ্জাতেও যেন পুরনো দিনের ছোঁয়া। রয়েছে ফায়ারপ্লেসও। যাঁরা পুরনো দার্জিলিঙকে উপভোগ করতে চান তাঁরা এই হোটেলে থাকতেই পারেন। এই হোটেলে নানা ধরনের ঘর রয়েছে। ডিলাক্স, এটিক এবং স্যুট পাবেন। পর্যটনের মরশুমে এই হোটেলে একরাত থাকার ন্যূনতম খরচ ১২ হাজার টাকা।
শাহরুখ-গৌরীর মধুচন্দ্রিমার হোটেলটির অন্দরসজ্জা
এই হোটেলটিতে শুধু শাহরুখ নন। মিলিন্দ সোমনও রাত কাটিয়ে গিয়েছেন। আবার দার্জিলিঙের টানে ছুটে আসা ফরাসি বহু সাহিত্যিকও এই হোটেলে এসে থেকেছেন ‘দ্য এলগিন’ হোটেলে। তাই আর দেরি কীসের, আজই পরিকল্পনা করুন। আর বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়ুন।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)