West Bengal
05 Nov 2026, 12:10 PM
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
A
ABP Ananda
@abpananda

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  আবারও ভাঙন মমতা -অনুগামী তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা NCPI তে যোগ দিলেন একাধিক তৃণমূল সদস্য । তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তৃণমূল - সদস্যরা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন NCPI তে ।

বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে বর্তমান পঞ্চায়েত সদস্য সংখ্যা ২৯।  তাদের মধ্যে পঞ্চায়েত সদস্য ও সদস্যা মিলিয়ে মোট ১৪ জন সদস্য এবং নেতৃত্বরা তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিআই (NCPI) দলে যোগদান করলেন। কেন হঠাৎ  NCPI তে যোগ  ? যোগদানকারী জানান, এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসা করেন তাঁরা। বলেন, মুখ্যমন্ত্রীর 'জনমুখী কাজকর্ম ও নীতি'  দেখেই তাঁরা নাকি অনুপ্রাণিত।  তার জন্যই তৃণমূল ছেড়েছেন তাঁরা। একদিকে NCPI চাইছে আগামী পুরভোটে বিজেপি তাদের কিছু আসন ছাড়ুক,  এই আবহেই স্থানীয় স্তরে এই দলবদল।

বিধানসভা ভোটে ভরাডুবির পরই NCPI-এ মিশে যান তৃণমূলের টিকিটে জিতে আসা ২০ জন বিদ্রোহী সাংসদ। NDA-কে সমর্থনের ঘোষণা করেন তাঁরা। অথচ , ঠিক দুই দিন আগেই,  উত্তর দিনাজপুরের ইসলামপুরে, পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কার্যত সম্মুখ সমরে নামে বিজেপি ও NCPI ।  দু'পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ইসলামপুর BDO অফিস চত্বর। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কার্যত সম্মুখ সমরে নামে বিজেপি ও NCPI । NCPI-বিরোধিতায় বিজেপির পাশে দাঁড়ায় গোর্খা জনমুক্তি মোর্চা। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)