ফের অসুস্থ বেলডাঙার ‘জলমানব’, চিকিৎসায় ওজন কমার বদলে বাড়ছে! মৃত্যুভয় তাড়া করছে ইকবালকে
West Bengal 15 Oct 2026, 05:41 PM

ফের অসুস্থ বেলডাঙার ‘জলমানব’, চিকিৎসায় ওজন কমার বদলে বাড়ছে! মৃত্যুভয় তাড়া করছে ইকবালকে

S
Sangbad Pratidin
@sangbadpratidin
মুম্বইয়ে বেশ কিছুদিন চিকিৎসার পর গত সেপ্টেম্বরে বাড়ি ফিরেছিল মুর্শিদাবাদের ‘জলমানব’ ইকবাল। এক মাস পেরনোর আগেই ফের গুরুতর অসুস্থ সে। গত কয়েকদিনে নাকি অস্বাভাবিকভাবে বেড়েছে তাঁর ওজন। হাঁটাচলার শক্তি প্রায় হারিয়ে ফেলেছে বললেই হয়। বিছানাতেই কাটছে দিন। স্বাভাবিকভাবেই চিন্তায় পরিবার। এবার আতঙ্কিত হয়ে পড়েছে ইকবালও।
মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার ১৭ বছরের কিশোর ইকবাল। কয়েকমাস আগে ভাইরাল হয় তার একটি ভিডিও। সেখানে তাকে গলা পর্যন্ত জলে ডুবে থাকতে দেখা যায়। এরপরই জানা যায় ওই কিশোর এক জটিল রোগে আক্রান্ত। বিষয়টা জানাজানি হতেই ইকবালের চিকিৎসার দায়িত্ব নেন খোদ অনন্ত আম্বানি। আকাশপথে ইকবালকে নিয়ে যাওয়া হয় মুম্বই। সেখানে দীর্ঘদিন তার চিকিৎসা হয়। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বেলডাঙার বাড়িতে ফেরে কিশোর। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে ক্রমশ ইকবালের অবস্থার অবনতি হচ্ছে। এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে ওজন। হাঁটাচলা প্রায় বন্ধ। সেই সঙ্গে শরীরের একাধিক জায়গায় শুরু হয়েছে ব্যথা।
শরীরে জ্বালাপোড়ার জন্য সারাদিন জলে ডুবে থাকা নিয়ে সে অর্থে কোনও ভয় ছিল না ইকবালের। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে আতঙ্কিত সে। ইকবাল বলে, “এই মুহূর্তে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে রোগা হওয়ার জন্য আমার চিকিৎসা চলছে। কিন্তু আমি উলটে মোটা হয়ে যাচ্ছি। সারা শরীর অসহ্য যন্ত্রণা। যে হারে আমার ওজন বাড়ছে এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথা বাড়ছে তাতে মনে হচ্ছে আমি বেশিদিন বাঁচতেও পারবো না।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation