অক্টোবরে বাড়ে একাকিত্ব, ‘হ্যাপিলি সিঙ্গল’রাও খোঁজে সঙ্গী! জানেন নেপথ্যে লুকিয়ে কোন কারণ?
West Bengal 14 Oct 2026, 05:31 PM

অক্টোবরে বাড়ে একাকিত্ব, ‘হ্যাপিলি সিঙ্গল’রাও খোঁজে সঙ্গী! জানেন নেপথ্যে লুকিয়ে কোন কারণ?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
জানুয়ারি মানেই বিচ্ছেদের মাস, আর ফেব্রুয়ারি মানেই প্রেমের! একথা সকলেই জানেন। কিন্তু জানেন কি অক্টোবরকে কী বলে? বলা হয়, অক্টোবর মানে একাকিত্ব অনুভব করার মাস। সারাবছর খুশিতে কাটিয়ে দেয় যে সিঙ্গলরা, বছরের এই সময়টাও তাঁরা কাউকে পাশে খোঁজে। কেউ আবার মনের মানুষকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন। কিন্তু জানেন এর নেপথ্যে লুকিয়ে থাকা কারণ?
সম্প্রতি ২২ থেকে ৩৫ বছর বয়সি ১২,০০০ ডেটিং অ্যাপ ব্যবহারকারীর উপর একটি সমীক্ষা করা হয়। সেখানেই দেখা গিয়েছে, প্রায় ৪৯% মানুষ অক্টোবরে নতুন সঙ্গী খুঁজে নেবেন বলে সারাবছর অপেক্ষা করেন। আসলে অক্টোবর থেকেই শুরু হয়ে যায় উৎসবের মরশুম। দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে খ্রিস্টমাস, নিউ ইয়ার- সিঙ্গলরা সোশাল মিডিয়া স্ক্রল করলেই দেখেন, যুগল প্যান্ডেলে ঘুরছেন। একসঙ্গে খেতে যাচ্ছেন। এতে একাকিত্ব যেন যন্ত্রণা হয়ে ওঠে। ফলে কাউকে পাশে পেতে চায় মন। তবে অনেকক্ষেত্রেই দেখা যায়, উৎসবের মরশুমে সাময়িক একাকিত্বের কারণে কারও প্রতি আকর্ষণ তৈরি হয়।
কলকাতার বাসিন্দা ৩১ বছর বয়সী অরুণ ঠিক এই মানসিক পরিবর্তনের কথাটিই তুলে ধরেছেন। তিনি জানান, আগে একজনের সঙ্গে নিয়মিত কথাবার্তা বললেও তেমন কোনও বিশেষ টান অনুভব করেননি। কিন্তু উৎসবের সময় বন্ধুরা যখন তাদের প্রেমিকাদের নিয়ে নানা পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ল, তখন হঠাৎ করেই অরুণের সেই মহিলার প্রতি টান অনুভূত হল। কিন্তু এটা কতটা ঠিক? কী বলছেন বিশেষজ্ঞরা? শীতের প্রাক্কালে সঙ্গী খোঁজার প্রবণতা নিয়ে মনস্তাত্ত্বিক গবেষণা বলে, স্রেফ সম্পর্কে জড়ানোর প্রবল ইচ্ছের ফলে এই সময় ভুল মানুষের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ে। যা একেবারেই ঠিক নয়।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation