West Bengal
13 Oct 2026, 02:16 PM
বন্ধু অভিষেককে হারিয়ে নয়া ইতিহাস গিলের! আইসিসি’র ‘সেরা’র তালিকায় জয়জয়কার ভারতের
S
Sangbad Pratidin
@sangbadpratidin
লড়াই ছিল দুই ‘বন্ধু’র মধ্যে। সেখানে জিতলেন শুভমান গিলকে। আইসিসি’র সেরার তালিকায় ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক। হারালেন তাঁরই প্রিয় বন্ধু অভিষেক শর্মাকে। সব মিলিয়ে আইসিসি’র সেপ্টেম্বর মাসের ‘সেরা’র তালিকায় ভারতের জয়জয়কার। পুরুষের ক্রিকেটে গিল, অন্যদিকে মহিলাদের ক্রিকেটে মাসের সেরা হলেন ভারতীয় ওপেনার শেফালি বর্মা।
সেপ্টেম্বর-অক্টোবরে ভারত তিনটি ওয়ানডে খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগুনে ফর্মে ছিলেন গিল। ৩ ম্যাচে করেছেন ৩৩৪ রান। দু’টো সেঞ্চুরির মধ্যে একটি ডবল সেঞ্চুরি আছে। সর্বোচ্চ অপরাজিত ২২৩। সব মিলিয়ে তাঁকেই মাসের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে। এই নিয়ে পাঁচবার মাসের সেরা ক্রিকেটার হলেন গিল। যে নজির অন্য কোনও ক্রিকেটারের নেই। ইতিহাস গড়ার পথে পিছনে ফেলেছিলেন অভিষেক ও জিম্বাবোয়ের সিকান্দর রাজাকে।
অভিষেকও দারুণ ফর্মে আছেন। আফগানিস্তানের বিরুদ্ধে একটি সেঞ্চুরি-সহ চারটি হাফসেঞ্চুরি আছে। বন্ধুকে হারিয়ে গিল বলছেন, “পঞ্চমবার আইসিসি’র মাসের সেরা ক্রিকেটার হয়ে দারুণ লাগছে। রান করতে পারাটা আমার কাছে আনন্দের। ঘরের মাঠে দর্শকদের সামনে বড় রান তাড়া করে দলকে জেতানোর লক্ষ্যই সবচেয়ে বড় প্রেরণা। এখন ওয়ানডে ক্রিকেটের গতি বেড়ে গিয়েছে। তাই উপস্থিতি বুদ্ধি কাজে লাগিয়ে পিচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আমার লক্ষ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের জন্য ভালো দল তৈরি করা।”
View this post on Instagram
A post shared by ICC (@icc)
মহিলাদের ক্রিকেটে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন শেফালি বর্মা। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ভারতের সোনালি সাফল্যের অন্যতম কারিগর শেফালি। এশিয়া কাপে ৩৬০ রান ছাড়াও ৬ উইকেট পেয়েছেন। অন্যদিকে এশিয়াডে সেঞ্চুরি করেছিলেন।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)