মিড ডে মিল খাওয়ার ঘরে ফ্যান নেই! ছাত্রীদের কষ্ট শুনেই ‘মুশকিল আসান’ বিজেপি বিধায়ক
West Bengal 10 Oct 2026, 09:37 PM

মিড ডে মিল খাওয়ার ঘরে ফ্যান নেই! ছাত্রীদের কষ্ট শুনেই ‘মুশকিল আসান’ বিজেপি বিধায়ক

S
Sangbad Pratidin
@sangbadpratidin
মিড ডে মিলের খাওয়ার ঘরে পাখা নেই। প্যাচপ্যাচে গরমে বসেই খেতে হত ছাত্রীদের। হাবড়া গার্লস হাইস্কুলের পড়ুয়াদের মুখে সমস্যার কথা শুনে নিজের বেতনের টাকায় পাঁচটি সিলিং ফ্যান কিনে দিলেন হাবড়ার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। আর্জি জানানোর আধ ঘণ্টার মধ্যেই স্কুলে পৌঁছে যায় ফ্যান। ছুটির আগেই সেগুলি লাগানো হয় মিড ডে মিলের ঘরে।
স্কুল সূত্রে খবর, ২০১৩ সালে মিড ডে মিলের ঘর তৈরি হলেও সেখানে পাখার ব্যবস্থা হয়নি। শুক্রবার স্কুলে আয়োজিত খাদ্য মেলায় গিয়ে কয়েকজন ছাত্রীর কাছে বিষয়টি জানতে পারেন বিধায়ক। এর পরই সঙ্গে থাকা যুব মোর্চার সভাপতি দেবজ্যোতি দামকে ফ্যান কেনার টাকা দেন তিনি। দ্রুত ফ্যানগুলি স্কুলের প্রধান শিক্ষিকা রত্না সুর বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই সেগুলি লাগানোর ব্যবস্থা করা হয়।
বিধায়ক দেবদাসের কথায়, “ছোট ছোট বাচ্চাদের এমন অনুরোধ ফেরানোর প্রশ্নই ওঠে না। নিজের বেতনের টাকা দিয়ে পাখা কিনে দিয়েছি। এই গরমে ওদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক। ওরা ঠিক কথাই বলেছে।” বিধায়কের এই উদ্যোগে খুশি স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation