ফেসবুক-ইনস্টাগ্রামের বাড়বাড়ন্তের মাঝেই ফিরছে অর্কুট! কী জানালেন প্রতিষ্ঠাতা?
West Bengal 10 Oct 2026, 05:02 PM

ফেসবুক-ইনস্টাগ্রামের বাড়বাড়ন্তের মাঝেই ফিরছে অর্কুট! কী জানালেন প্রতিষ্ঠাতা?

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ফেসবুক-ইনস্টাগ্রামের বাড়বাড়ন্তের বহু আগে বাজারে এসেছিল অর্কুট। সোশাল মিডিয়ার স্বাদ আমজনতাকে প্রথম দিয়েছিল সেই অ্যাপই। ঘণ্টার পর ঘণ্টা সাইবার ক্যাফেতে অর্কুটে মজে থাকত সেই প্রজন্ম। কিন্তু জেন জির অধিকাংশই জানে না সেই অর্কুটের অভিজ্ঞতা। কারণ সময়ের নিয়মে হারিয়ে গিয়েছিল অ্যাপটি। সেই জায়গা দখল করে নিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স। কিন্তু জানেন কি আবার ফিরতে পারে অর্কুট? ইঙ্গিত মিলেছে এমনই।
ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অর্কুটের প্রতিষ্ঠাতা অর্কুট বুয়ুককোকতেন। অরকুটের ওয়েবসাইটে একটি খোলা চিঠিও প্রকাশ করেছেন তিনি। সেখানেই জানান, অর্কুটকে নতুন রূপে ফিরিয়ে আনার চিন্তাভাবনা শুরু করেছেন তিনি। তার জন্য মানুষের সমর্থন চাইছেন তিনি। বুয়ুককোকতেনের কথায়, সোশাল মিডিয়া মানে শুধু লাইফ, ভিউ আর শেয়ার নয়। আর সেটা বুঝিয়ে দিতেই ফের অর্কুটকে ফেরানোর ভাবনা। যদিও এবিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য এখনও মেলেনি। তবে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ বুয়ুককোকতেনকে সমর্থন জানিয়েছেন।
বুয়ুককোকতেনের মতে, বর্তমানে সোশাল মিডিয়া যোগাযোগের থেকে বেশি ইউজারদের মনোযোগ ধরে রাখতেই ব্যস্ত। ফলে সোশাল মিডিয়া মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। বাদ যাচ্ছে না খুদেরাও। অরকুট প্রতিষ্ঠাতার যুক্তি, সোশাল মিডিয়ার আসল উদ্দেশ্য হলে ওপারে থাকা মানুষের সঙ্গে যোগাযাগ বজায়। সেটাই ফেরানোর লক্ষ্যে ফের অর্কুট ফেরানোর ভাবনায় প্রতিষ্ঠাতা।
 

The internet should help us find our people. Friendship. Community. A place to belong. Help me bring Orkut back in that spirit. Add your name at https://t.co/FO48fJMjEq and share your supporter card with someone you want to bring along. Love, Orkut https://t.co/zesE18Y3Fd
— Orkut Buyukkokten (@orkut) October 8, 2026
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation