West Bengal
10 Oct 2026, 09:25 AM
ক্যারিবিয়ানদের কাছে লজ্জার হার! গম্ভীর দোষ চাপালেন বোলারদের উপর, শ্রেয়সের নিশানায় কারা?
S
Sangbad Pratidin
@sangbadpratidin
২৫০ রান তাড়া করে জয়! ভারতের বিরুদ্ধে নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার নেপথ্যে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের বিধ্বংসী সেঞ্চুরি। কিন্তু ভারতের তারকাখচিত বোলিং বিভাগ কী করছিল? ৬ বোলারের সবার ইকোনমি রেট ১০-র উপর। কেন এই দুরবস্থা? অধিনায়ক শ্রেয়স আইয়ার, কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে বাধ্য। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে মুখ খুললেন দু’জনই।
টি-টোয়েন্টিতে রান তাড়ার নিরিখে এখন দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০২৩-এ তাদের বিরুদ্ধেই ২৫৯ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানরা জিতল ২৫০ রান তাড়া করে। গম্ভীর অবশ্য পুরো দায় চাপিয়ে দিলেন ভারতের বোলারদের উপর।
ভারতের কোচ বললেন, “বোলাররা ক্রমাগত বোলিংয়ের লাইন বদলে গিয়েছে। ব্যাটাররা বুঝে গিয়েছে কোথায় বল আসবে। যদি তুমি লাইন-লেংথ ঠিক করে এক জায়গায় বল করতে পারতে, তাহলে বিপক্ষ থিতু হতে পারত না। যেটা ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেজ করেছে। ও ক্রমাগত ব্যাটারদের পায়ে বল করে গিয়েছে। কখনও বাইরে, কখনও ফুল লেংথ বল করেছে। এই ধরনের উইকেটে বোলারদের হাতে বৈচিত্র থাকা দরকার।” তার মধ্যে ৮৪ রান করা শেরফিন রাদারফোর্ডের ক্যাচ মিস করেন ময়ঙ্ক যাদব।
এটা ঠিক যে, রাঁচিতে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কারণ পরের দিকে শিশির পড়েছে। ভারতীয় বোলারদের সমস্যা হয়েছে। শ্রেয়স সেটাকেই দোষ দিলেন। তিনি বলেন, “শিশিরের সমস্যা থাকলে স্কোরবোর্ডে কোনও রানই নিরাপদ নয়। এই উইকেটে ভুলের সুযোগ কম। ক্যাচ হাতছাড়া হয়েছে। তবে ওরা ভালো ব্যাট করেছে। তার জন্য প্রশংসা প্রাপ্য।” টস নিয়ে গম্ভীরের বক্তব্য, “টস কারও হাতে থাকে না। আর ক্যাচ কেউ ইচ্ছাকৃত ফেলে না। আমি কাউকে দোষ দেব না।”

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)