৩৩ বলে শূন্যে আউট, ক্যানসারকে হারিয়ে একদশক পর ফিরে লজ্জার নজির অজি ব্যাটারের
West Bengal 09 Oct 2026, 05:52 PM

৩৩ বলে শূন্যে আউট, ক্যানসারকে হারিয়ে একদশক পর ফিরে লজ্জার নজির অজি ব্যাটারের

S
Sangbad Pratidin
@sangbadpratidin
১০ বছর পর জাতীয় দলে কামব্যাক। এই ১০ বছরের মধ্যে মারণ ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই ছিল। কিন্তু সব কামব্যাক রূপকথার হয় না। নিক ম্যাডিনসনের গল্প সেরকম হল। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে অজি ব্যাটার খেললেন ৩৩ বল। রান সংখ্যা শূন্য। লজ্জার নজির গড়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন ৩৪ বছর বয়সি ম্যাডিনসন।
দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার (Australia) টেস্ট ম্যাচ নিয়ে বিতর্কের কমতি নেই। দশক পুরনো ‘স্যান্ডপেপার গেট’ বিতর্ক ফিরে আসছে। সেখানে প্রথম একাদশে সুযোগ মিলেছে ম্যাডিনসনের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ডারবানের কিংসমিডে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনে নামেন ম্যাডিনসন। যিনি ২০১৬ সালের শেষের দিকে ক্যারিয়ারের প্রথম তিনটি টেস্ট খেলার পর অস্ট্রেলিয়া দলে ফিরলেন।
এর মধ্যে গতবছর টেস্টিকুলার ক্যানসারে আক্রান্ত হন। ২০২৫-র এপ্রিলে ক্যানসার ধরা পড়ার পর অপারেশন হয়। কিন্তু সাত সপ্তাহ পর দেখা যায়, শরীরের বিভিন্ন অংশে ক্যানসার ছড়িয়ে পড়েছে। সেই সময় তাঁর স্ত্রী বিয়াঙ্কা গর্ভবতী ছিলেন। তবে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। তারপর ঘরোয়া ক্রিকেট হয়ে জাতীয় দলে কামব্যাক ম্যাডিনসনের।
তা অবশ্য সুখের হল না। ডারবানের মাঠে মার্কো জানসেনদের সামলানো সহজ নয়। ম্যাডিনসন ৩৩ বল সামলান। কোনও রান করতে পারেননি। শেষমেশ জানসেনের বলে বোল্ড। এত বল খেলে শূন্য রানে আউট হওয়ার তালিকায় তৃতীয় স্থানে ম্যাডিনসনের নাম। এর আগে নিউজিল্যান্ডের ডারিন মারে ৩৯ বলে ও জিম্বাবোয়ের ট্রেভর গ্রিপার ৩৬ বলে শূন্য রানে আউট হয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ানদের মধ্যে সবার উপরে ম্যাডিনসন। বছর চারেক আগে অ্যাসেজে ডেভিড ওয়ার্নার ২২ বল খেলে ‘ডাক’ করেছিলেন।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation