West Bengal
09 Oct 2026, 02:11 PM
গোপনেই প্রাক্তনের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখে নিন, টের পাবে না কাকপক্ষীও, রইল ৩ উপায়
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বিচ্ছেদের পর প্রাক্তনের প্রোফাইলে উঁকি দেওয়ার ইচ্ছে কমবেশি প্রায় সকলেরই থাকে। কিন্তু সেই সঙ্গে থাকে আত্মসম্মান নষ্টের ভয়ও। তাই চাইলেও অনেকেই প্রাক্তনের স্টোরি বা স্টেটাস নিজের প্রোফাইল থেকে দেখেন না। কেউ ভুয়ো প্রোফাইল তৈরি করেন। কেউ আবার ইচ্ছে দমন করেই রাখেন। কিন্তু জানেন কি এমন পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে প্রাক্তনের হোয়াটসঅ্যাপ স্টেটাসে নজর রাখলে তা টের পাবে না কাকপক্ষীতেও? নিশ্চয়ই অবাক হলেন। কিন্তু হ্যাঁ, সত্যিই রয়েছে এমন বেশ কয়েকটি উপায়। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।
১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। স্টেটাস লোড হওয়ার জন্য ১ মিনিট সময় দিন। এরপর অন করুন এয়ারপ্লেন মোড। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ডেটা ও ওয়াইফাই। এবার দেখে আসুন স্টেটাস। দেখা হয়ে গেলে, হোয়াটসঅ্যাপ ট্যাবটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিন। ১ মিনিট পর এয়ারপ্লেন মোড অফ করে দিন। আপনি যার স্টেটাস দেখেছেন, তিনি জানতেও পারবেন না।
২. অ্যান্ড্রয়েড ডিভাইজের একটি গোপন ফোল্ডারে সেভ হয় স্টেটাসের ছবি। সেখান থেকেও দেখে নিতে পারেন প্রাক্তনের স্টেটাস। এরজন্য প্রথমে ফাইল ম্যানেজার খুলুন। চলে যান সেটিংসে। এরপর ‘শো হিডেন ফোল্ডার’ অপশনকে চালু করুন। এরপর চলে যান ইন্টারনাল স্টোরেজে। সেখান থেকে যান হোয়াটসঅ্যাপ। এরপর মিডিয়াতে ঢুকে বেছে নিন স্টেটাস। এবার সহজেই দেখতে পারবেন প্রিয় মানুষের স্টেটাস। জানতে পারবে না কেউই।
৩. এছাড়াও রয়েছে আরেকটি অশপন। যা কমবেশি অনেকেরই জানা। তার জন্য প্রথমেই নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। চলে যান সেটিংসে। বেছে নিন প্রাইভেসি অপশন। সেখানে পাবেন ‘রিড রিসিপ্ট’ অপশন। সেটি বন্ধ করে দিন। এবার যার স্টোরি বা স্টেটাস দেখতে চান তাঁর প্রোফাইলে চলে যান। নিশ্চিন্তে দেখে নিন স্টেটাস। কাকপক্ষীতেও টের পাবে না। দেখা হয়ে গেলে, ফের অন করে দিন ‘রিড রিসিপ্ট’। অন্যথায় কাউকে মেসেজ পাঠালেও আর ‘ব্লু টিক’ দেখতে পাবেন না।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)