West Bengal
08 Oct 2026, 05:31 PM
ঐশীর উপর আক্রমণে ‘নাটক’ কটাক্ষ, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় ‘ফুঁসলেন’ সেই মমতাই
S
Sangbad Pratidin
@sangbadpratidin
বছর পাঁচেক আগে তরুণ বামনেত্রী ঐশী ঘোষের উপর আক্রমণকে নাটক বলতে পিছপা হননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা হাতছাড়া হতে সেই মমতাই ফুঁসে উঠলেন বাম নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা নিয়ে। দিল্লি যাওয়ার আগে কালীঘট তৃণমূলের নেত্রী ঘটনার তীব্র নিন্দা করে জানালেন, তিনি বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন। ফিরে দেখাও করবেন।
সালটা ২০২০। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ। তাঁর মাথার চোট লাগে। ঐশীর মাথার ব্যান্ডেজকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছিলেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল। মুখ্যমন্ত্রীর কু্র্সি হাতছাড়া হতেই দেখা গেল বামনেতার বাড়িতে আক্রমণে নাটক নয় বরং চক্রান্তের গন্ধ পাচ্ছেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা রাজনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের উপর বিভিন্ন সময়ে হামলা হতে দেখেছি। এবার কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রবীণ আইনজীবীর বাসভবনেও আক্রমণ চালানো হয়েছে। শোনা যাচ্ছে, লোকজন বাড়িতে ঢুকে পরিবারগুলোকে ভয় দেখাচ্ছে। এটি কি গ্রহণযোগ্য? অতীতে কি এমন কিছু ঘটেছে?” এরপরই মমতা জানান, তিনি ইতিমধ্যেই বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ফোন করেছেন। কথাও হয়েছে। দিল্লি থেকে ফের সরাসরি সাক্ষাৎ করবেন তাঁরা।
কী ঘটেছে বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে? ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি। অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাইকে করে বেশ কয়েকজন যুবক তাঁর বাড়ির সামনে যায়। তাঁদের মুখ ঢাকা ছিল বলে অভিযোগ বামনেতার। শুধু তাই নয়, নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে দাবি। ফলে কাউকে চেনা সম্ভব হয়নি। সিপিএম নেতা বলেন, হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় বাড়ির জানলার কাচও। তাঁর অভিযোগ, একেবারে পরিকল্পনা করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)